বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ইভিএম নিয়ে সন্দেহ থাকলে বিএনপিকে পরীক্ষা করার আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ৩৫ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অনিয়ম দূর করতে সবকেন্দ্রে ইভিএমে ভোট হবে। ইভিএম নিয়ে কোন ধরণের সন্দেহ থাকলে তা পরীক্ষা করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছে কমিশন।

এদিকে, ইভিএমে ভোট ব্যবস্থাপনার জন্য প্রতিকেন্দ্রে দুইজন সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

রবিবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি বলেন, ইভিএমে প্রতি কেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টের জন্য দুজন করে সেনা সদস্য থাকবে। কোনো সমস্যা দেখা দিলে তাত্ক্ষণিক ভোট বন্ধ করে দেয়া হবে। ইভিএমে ভোটে অস্বচ্ছতার কিছু নাই। দুই সিটির ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম ছাড়াও ৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত রাখা হবে। ইভিএমে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতায় কোনো সমস্যা নেই।

অন্যদিকে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, উত্তর ও দক্ষিণ মিলে ২৬০০ কেন্দ্রে, এরমধ্যে ১৪ হাজার ৬শ বা তার বেশি ভোটকক্ষ থাকবে। বাস্তবতার নিরিখে এটি নির্ধারণ করা হবে। আমরা সিটি নির্বাচনের জন্য ইভিএম ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছি।

দুই সিটির নির্বাচনে আমরা ৩৫ হাজার ইভিএম ব্যবহার করব। এজন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের চিহ্নিত করেছি। তাদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করেছি। ভোটারদের প্রশিক্ষিত করতে বিভিন্ন বিজ্ঞাপন প্রকাশ করেছি, লিফলেট, বুকলেট ও টিভি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ