সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

গাজীপুরে পলিথিন কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।

রোববার (২৯ ডি‌সেম্বর) সন্ধ্যা ৭টার দি‌কে এ অ‌গ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের উপ-সহকারী প‌রিচালক মুহা. মা‌নিকুজ্জামান জানান, কুনিয়া তারগাছ এলাকার একটি পলিথিন কারখানায় আগুন লা‌গে। খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের ৪টি ইউ‌নিট কর্মীরা আগুন নেভা‌নোর চেষ্টা কর‌ছে। এছাড়া আ‌রও এক‌টি টিম ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। ত‌বে আগু‌নের সূত্রপাত জানা যায়‌নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ