সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে পার্টি অফিসের সামনে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল নিক্ষেপ করে দ্রুত চলে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও বাকি তিনটি বিস্ফোরিত হয়নি।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা কোনও বিশৃঙ্খলায় বিশ্বাসী না। সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টির জন্য তৃতীয় কোনও পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। ওই পক্ষটি বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ