সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেন তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ রোববার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে, রোববার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে তাপসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুরোনো ঢাকার জনগণ যেভাবে অবহেলিত সেটি মোচন করে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ