সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সৌদি আরবে কনসার্টে ছুরি হামলা, হামলাকারীর ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের রাজধানী রিয়াদে সরকারি উদ্যোগে আয়োজিত কনসার্টে ছুরি হামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গেল নভেম্বরে রিয়াদে কনসার্ট চলাকালীন ওই ব্যক্তি মঞ্চে উঠে তিন শিল্পীকে ছুরিকাঘাত করেন।

রোববার তার বিরুদ্ধে আদালত সর্বোচ্চ এই সাজা ঘোষণা করেছেন বলে সৌদির সরকারি টেলিভিশনের খবর থেকে জানা গিয়েছে। এই একই হামলার সঙ্গে জড়িত অপর এক ব্যক্তিকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আদালত।

সমাজকে উন্মুক্ত ও তেলনির্ভরতা থেকে বেরিয়ে অর্থনৈতিক বৈচিত্রতা আনার নাম দিয়ে গত নভেম্বরে দেশজুড়ে মাসব্যাপী বিনোদন উৎসব শুরু করে কট্টর রক্ষণশীল হিসাবে পরিচিত সৌদি আরবের ক্ষমতাসীন সরকার।

১১ নভেম্বর কিং আব্দুল্লাহ পার্কে লাইভ কনসার্ট চলাকালীন উক্ত ছুরি হামলার ঘটনাটি সংগঠিত হয়। এতে কনসার্টের তিন শিল্পীসহ আরও বেশ কয়েকজন আহত হয়। আহতরা হাসপাতালে সামান্য চিকিৎসা নেয়ার পর ছাড়া পান।

আল-আখবারিয়ার প্রতিবেদনে হামলাকারী ব্যক্তির ব্যাপারে তিনি ৩৩ বছর বয়সী ইয়েমেনি নাগরিক বলে জানানো হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ