সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ঢাকা টাইমস সম্পাদকের বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা ও বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।

জানা গেছে, ভোরে কামারগ্রামের নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুর রহমান। তাকে দ্রুত আলফাডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওবায়দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মরহুম ওবায়দুর রহমান রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ, দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমাবর বাদ আসরের পর আলফাডাঙ্গার কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রিয় সম্পাদকের বাবার ইন্তেকালে ঢাকা টাইমসের কর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের মাগফেরাত কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ