বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জেএসসি-জেডিসি : ৩৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার অন্যান্য বছরের তুলনায় বেড়েছে বটে, কিন্তু এবার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ।

জেএসসি-জেডিসি পরীক্ষায় এবার পাসের হার বাড়লেও ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর অবশ্য কোনো পরীক্ষার্থীই পাস করতে না পারা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেশি ছিল।

এবার জেএসসিতে ১৪টি এবং জেডিসিতে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর জেএসসিতে ২০টি এবং জেডিসিতে ২৩টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাশ করতে পারেনি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ