সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে সড়কে ৩১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় সড়ক দুর্ঘটনায় মোট ৩১৭ জন নিহত এবং ৩ হাজার ১৬০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ (ডিডিপিএম) এ তথ্য জানিয়েছে। দেশটিতে নববর্ষের ছুটি ২৭ ডিসেম্বর শুরু হয়ে চলে ১ জানুয়ারি পর্যন্ত।

দেশব্যাপী ৩ হাজার ৭৬টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৯ শতাংশ দুর্ঘটনার কারণ ছিল মাতাল হয়ে গাড়ি চালানো। আর অতিরিক্ত গতির কারণে ঘটেছে ২৮ শতাংশ দুর্ঘটনা।

ডিডিপিএম আরো জানায়, দুর্ঘটনায় পতিত যানগুলোর মধ্যে ৭৯ শতাংশই ছিল মোটরসাইকেল।

নববর্ষের সময়ে হতাহতদের মাঝে পুরো দেশের সবগুলো প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ব্যাংককে। আর সবচেয়ে বেশি ১০০ আহত হয়েছেন দক্ষিণাঞ্চলের প্রদেশ সোংখালাতে। সূত্র- শাইন, সিএন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ