বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক রীতি ও নিয়মাবলীর স্পষ্ট লঙ্ঘন।

এর আগে সৌদি আরবের সরকারি কর্মকর্তারা জানান, ইরাকে যে ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটছে, সৌদি আরব তার নিন্দা করছে। বিশেষ করে কিরকুকে ইরান সমর্থিত বাহিনীর হামলায় ইরাকের সশস্ত্র বাহিনীর কয়েকজন এবং যুক্তরাষ্ট্রের একজন কন্ট্রাক্টর নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সৌদি।

ইরান সমর্থিত বাহির্নীর হামলার ফলে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং এর সুরক্ষা, স্থিতিশীলতা হ্রাস এবং সরাসরি মার্কিন-ইরাকি সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় ব্যাঘাত ঘটবে বলেও মনে করে সৌদি।

বিশেষ করে গত বছরের ২৭ ডিসেম্বরের ঘটনাকে তদন্ত করে দেখার জন্য ইরাকের সরকার এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রতিও অনুরোধ জানানো হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ