সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

চীনে ‘রহস্যজনক’ ভাইরাসে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের মধ্যাঞ্চলীয় শহর ইউহানে রহস্যজনক ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে আতঙ্ক বিরাজ করছে। নিউমোনিয়া জাতীয় এ ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত ৪৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ এ সংক্রামণের কারণ খোঁজার চেষ্টা করছে। তবে এখনো এর কোনো প্রতিকার বের করতে পারেনি।

গণমাধ্যমের খবরে জানা যায়, নতুন ‘রহস্যজনক’ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের মধ্যে ১১ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা সংক্রামণের কারণ অনুসন্ধান করছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, নতুন এই ভাইরাসের সঙ্গে প্রাণঘাতী রোগ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মিল রয়েছে। যা অনেকটা ফ্লুয়ের মতো।

২০০২ সালে চীনে উৎপত্তি হওয়ার এক বছরের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৭০০ জন মানুষ মারা গিয়েছিল।

এ ব্যাপারে ইউহানের পুলিশ জানায়, যাচাই-বাছই ছাড়াই কেউ যদি ইন্টারনেটে ভুল, মিথ্যা বা ভুয়া তথ্য প্রকাশ বা ফরোয়ার্ড করে তাহলে তারা বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এমন অভিযোগে ইতোমধ্যে আটজনকে আটক করে শাস্তি দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ