সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

লিবিয়ার স্কুলে ভয়াবহ বিমান হামলায় নিহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি সামরিক স্কুলে বিমান হামলায় ২৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আল আরাবিয়া জানায়, দেশটির বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল শনিবার স্থানীয় সময় গভীর রাতে ওই হামলা চালানো হয়। দেশটির জাতীয় ঐক্যমতের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল হাসেমি এ তথ্য জানান। সংবাদমাধ্যম বিবিসি এমন খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে আমিন আল হাসেমি বলেন, ‘বিমান হামলায় ২৮ ক্যাডেট নিহত আরও অনেক আহত হয়েছে।’ তবে এ হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমর।

শহরের অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র ওসামা আলী বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতদের বেশকিছু অঙ্গ–প্রত্যঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের সহিংসতা আর বিভক্তিতে জর্জরিত লিবিয়া। প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি সরকার। এর মধ্যে রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ।

অন্যদিকে দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন অপর সরকারটিকে সমর্থন দিচ্ছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব ও ফ্রান্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ