সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

২১ সালের বিধানসভা নির্বাচনে কলকাতার সব আসনে লড়বে ওয়াইসির দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবে আসাদুদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে সবক'টি আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে আসাদুদ্দিন ওয়াইসির দল। জানুয়ারি মাসে ব্রিগেড সমাবেশের মাধ্যমে তার প্রস্তুতি শুরু করার কথা ছিল। কিন্তু, তার আগেই রাস্তায় নেমে পড়লেন আসাদুদ্দিনের দলের কর্মী-সমর্থকেরা।

সোমবার এআইএমআইএম-এর কর্মী-সমর্থকেরা কোচবিহার শহরে মিছিল করেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ছিল তাদের ওই মিছিল। কোচবিহার শহরের রেলগুমটি থেকে মিছিল শুরু হয়ে, মড়াপোড়া চৌপথিতে মিছিল শেষ হয়। ওই মিছিল থেকে কেন্দ্রীয় সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেও সুর চড়ান সংগঠনের জেলা সহ-সভাপতি ফারুখ আবদুল্লা।

তিনি বলেন, 'যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত রাজ্য সরকারের।' এআইএমআইএম সূত্রে জানা গিয়েছে, ১৮ ডিসেম্বর, বুধবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ধর্মতলায় একটি প্রতিবাদ সভা তারা করবেন।

এআইএমআইএম ছাড়াও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া-সহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের ওই প্রতিবাদ সভায় থাকার কথা।

তবে লালবাজার সূত্রে খবর, ওই প্রতিবাদ সভার অনুমতি নেওয়া হয়নি। তা ছাড়া অনুমতি চাইলেও দেওয়া হবে না। এদিকে, ওই একই দিনে (১৮ ডিসেম্বর) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় হাওড়া ময়দান থেকে ধর্মতলার ডোরিনা মোড় পর্যন্ত মিছিলে হাঁটবেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ