বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

আল্লামা আহমদ শফীসহ অন্যান্য আলেমদের কটুক্তি, বক্তা গ্রেপ্তার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

মাহফিলে দেশের শ্রদ্ধাভাজন আলেম দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও অন্যান্য আলেম ও  দাড়ি-টুপি নিয়ে ‘আক্রমণাত্মক বক্তব্য’ রাখায় চট্টগ্রামের সাতকানিয়া থেকে মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামে অপর এক বক্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এলকার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশ।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন মৌলানা মাহবুবুল হক আল কাদেরী।

অভিযোগে জানা গেছে, তিনি ওই মাহফিলে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী, মাওলানা আমির হামজা, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। পরে ওই মাহফিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগ এনে মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেপ্তার করা হয়।

মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন সাতকানিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুবিন।

গ্রেফতারকৃত বক্তা যা বলেছিলেন (ভিডিও)

https://www.facebook.com/1102187529811861/videos/559060188274142/

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ