সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

এবার ইসরাইল-আরব আমিরাতে হামলার হুমকি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে যুক্তরাষ্ট্রের ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলার পর এবার ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয় তাহলে দুবাই এবং ইসরায়েলে হামলা চালানো হবে।

এক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন ঘাঁটিতে অন্তত এক ডজন মিসাইল হামলা চালায় ইরান। বুধবার (৮ জানুয়ারি) ভোরে ইরানের ভূমি থেকে ইসলামী রেভল্যুশনারি গার্ডের মিসাইলগুলো ছোড়া বলে ফার্স নিউজের খবরে বলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার চেষ্টা করা হলে ওই অঞ্চলে মার্কিন মিত্ররা আক্রান্ত হবে বলে হুমকি দিয়েছে আইআরজিসি।

গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। তার দাফন সম্পন্ন হয়েছে আজ (বুধবার) সকালে। দাফনের আগেই প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ