বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাজার, নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার বর্নো রাজ্যে সন্ত্রাসীদের পেতে রেখে যাওয়া বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

সোমবার (৬ জানুয়ারি) নাইজেরিয়ার গ্যামবরু ও ক্যামেরুনের ফটোকল শহরকে যুক্ত করা সেতুর পার্শ্ববর্তী বাজারে এ বোমা বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে নাইজেরিয়া ও ক্যামেরুন দুই দেশের নাগরিক রয়েছেন।

ক্যামেরুনের ওই অঞ্চলের গর্ভনর জানিয়েছেন, এক যুবক লোহার বল মনে করে বিস্ফোরক হাতে তুলে নেন। এর পরেই বিস্ফোরণটি ঘটেছে।

জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী গুলো ২০১৪ থেকে এ এলাকায় আঘাত হানার চেষ্টা করছিল। সেসময় বোকো হারাম গ্যামবরু ও তার কাছের শহর অবরুদ্ধ করে রেখেছিল। একমাস ধরে অবরোধ চলে। তারপর নাইজেরিয়ার সেনা আবার শহরের দখল নেয়। কিন্তুসন্ত্রাসীরা তারপরেও বহুবার ক্ষেপণাস্ত্র হানার চেষ্টা করেছে। এবার তাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ৩০ জন সাধারণ মানুষের। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

এদিকে, এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা এ হামলার জন্য সন্ত্রাসী সংগঠন বোকো হারামকে দায়ী করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ