মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ভারতের আজাদী আন্দোলনে মুসলিম : শাহাদাত প্রার্থিত যেখানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: শেখ ফাতিমা বাশীর
রূপান্তর: জাবির মাহমুদ

ভারতের মুক্তির সংগ্রাম– পৃথিবীর ইতিহাসে সবচে' দীর্ঘতর রক্তত্যাগী সংগ্রামের একটি। আমাদের সংগ্রামী পথপ্রদর্শকেরা ইংরেজদের রাজত্ব থেকে মুক্তি লাভের জন্য প্রায় ৯০ বছর চেষ্টাব্রত রেখেছেন নিজেদের! বীরত্ব ও আত্নত্যাগী প্রতিরোধে ইংরেজ বাহিনীর ভিত কাঁপিয়ে দিয়েছেন। চূড়ান্ত চেষ্টা ও প্রাণবিলানো মেহনতের বদৌলতে দেশ ছাড়বার জন্য বাধ্য করেছেন, তাদেরকে।

১৮৫৭ সালের সংগ্রামই ছিলো ইংরেজদের বিরুদ্ধে প্রথম মুক্তি সংগ্রাম। যেটা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নেতৃত্বেই হয়েছিলো। স্বাধীনতার সকল যুদ্ধে মাদরাসার ছাত্র-শিক্ষক, হিন্দুধর্মের পন্ডিত, আর্য গোত্রসমূহের নেতৃবৃন্দ, শিক্ষাগুরু, বুদ্ধিজীবী, উকিল, সিপাহী, চিকিৎসক— পুরুষ হোক বা মহিলা, মোটকথা সমাজের প্রতিটা স্তর ও ব্যক্তিত্বের একনিষ্ঠ অংশগ্রহণ ছিলো।

স্বাধীনতার পর ভারতের সরকারও সে-সকল ব্যক্তিদের সম্মানের চোখেই দেখেছে। তাদের ত্যাগ ও চেষ্টাকে মূল্যায়ন করেছে। কিন্তু আপসোস— বর্তমানে স্বদেশবাসী কারো কারো ধারণাই এমন যে, হিন্দুস্তানের স্বাধীনতায় মুসলমানরা কোনো অংগ্রহণমূলক অবদানই রাখে নি! এবং সময়ের সাথে সাথে মুসলমান জানবাজ যোদ্ধাদের বাতচিতও ইতিহাসের কিতাবাদি থেকেও মুছে ফেলা হয়েছে।

এছাড়াও একথা চাওর হয়ে যায় যে, মুসলমান রাহনুমারা নিজেদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দাবি করেছিলেন! যদিও এটা ভিত্তিহীন। ওইসব রাহবারদের প্রতি মিথ্যারাপ বৈ কিছু নয়। বাস্তবতা তো মূলত— তারা ভারত ভাগ এবং দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে আসছিলেন প্রবলভাবেই।

তাদের এই বিশ্বাসের উপর আস্থার্জনের জন্য কিছু মুসলমান বাহাদুর ব্যক্তিদের জীবনের উপর সামান্য দৃষ্টিপাত করুন— যারা স্রেফ স্বাধীনতার জন্যই যাবজ্জীবন কারাদন্ড, ফাঁসি, কালাপানির দ্বীপে নির্বাসনের মতো শাস্তিকে বিধিলিপি করে নেন। তথাপিও ইংরেজদের থেকে দেশ রক্ষার যুদ্ধে ছিলেন সংগ্রামরত—

টিপু সুলতান (২০ নভেম্বর, ১৭৫০–১৭৯৯, ৪ মে)

স্বাধীনচেতা সে-সকল ব্যক্তিদের অন্যতম; মৃত্যুকে আলিঙ্গন করেছেন যারা— ইংরেজদের সাথে চুক্তিকে বেছে নেননি তবু! প্রাণ বিসর্জন দিয়েছেন কিন্তু শেষ নিশ্বাস অবশিষ্ট থাকা অব্দি ইংরেজদের পা-কে ভারতের মাটিতে জমতে দেন নি! ব্রিটিশদের সাথে এ কথা বলেই প্রতিদ্বন্দ্বিতা কর