সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

কাশ্মীরে ইন্টারনেট চালু করতে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের যাবতীয় নিষেধাজ্ঞা পর্যালোচনা করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

শুক্রবার তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানান, ইন্টারনেট ব্যবহারের অধিকার নিজের ভাব প্রকাশের অধিকারের মধ্যেই পড়ে। তাই অনির্দিষ্ট কালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয়।

সুপ্রিম কোর্ট এই নির্দেশও দিয়েছেন, ১৪৪ ধারাসহ জম্মু-কাশ্মীরে কোন কোন নিষেধাজ্ঞা জারি রয়েছে, সরকারকে তা প্রকাশ্যে জানাতে হবে।

ভারতের সর্বোচ্চ আদালত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে, মতপার্থক্য দমন করার অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা বলবৎ করা যায় না। অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা ক্ষমতার অপব্যবহারেরই নামান্তর।

গত ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা খারিজ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। একই সঙ্গে জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় এবং জম্মু-কাশ্মীরকেও একটি ভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

সেই থেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে উপত্যকায়। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। আটক করা হয়েছে জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ