সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য বিদায় নেয়া ২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব মনোনিত হয়েছেন তুরস্কের প্রেসিডন্ট রজব তাইয়িব এরদোগান। বিশ্বজুড়ে মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়ানোয় তাকে এই খেতাব দিয়েছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী পত্রিকা।

মুসলিম নিউজ নাইজিরিয়া নামক ওই পত্রিকার প্রকাশক রাশেদ আবু বকর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তিনি যে ক্ষমতা ও প্রভাবের অধিকারী হয়েছেন, তাতে এরদোগানকে এই খেতাবের জন্য পছন্দ করার মধ্যে কোনো বিতর্ক নেই।

এদিকে এর আগে ২০১৮ সালেও তাকে বিশ্বের সেরা মুসলিম ব্যক্তিত্ব ঘোষণা করেছিল পত্রিকাটি। প্রকাশক আবু বকর বলেন, বিশ্বজুড়ে তার প্রভাবের কারণেই এবারও তাকে এই খেতাবে ভূষিত করা হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট সবসময় ভুক্তভোগী ও নির্যাতিত লোকজনের পক্ষে দাঁড়ান। সিরিয়া, মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে এরদোগানকে সবসময় সরব দেখা গেছে।

এছাড়া, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়ালালামপুর সম্মেলনেরও আয়োজন করেছেন এরদোগান।

বিশ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো ও তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল।

-বিএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ