শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার  (১১ জনুয়ারি) প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ওই অঞ্চল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা, লুইজিয়ানা এবং টেক্সাস অঙ্গরাজ্য থেকে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে অ্যালাব্যামা রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তীব্র ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। পাশাপাশি অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ঝড়ের কারণে শিকাগোর প্রধান দুটি বিমানবন্দরে গতকাল শনিবার কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছে বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ