মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


হেদায়েতি বয়ান: আলেমদের দিকনির্দেশনায় তাবলিগ করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তীব্র শীত উপেক্ষা করেই রোববার (১২ জানুয়ারি) লাখো মানুষ অংশ নিয়েছিলেন শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমার মোনাজাতে। মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, দুনিয়া ও আখেরাতে শান্তি এবং দেশের কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। এবারের মোনাজাত পরিচালনা করেছেন কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। এ ইজতেমায় হেদায়তি বয়ান করেন মাওলানা জিয়াউল হক (রায়ব্যান্ড)। আওয়ার ইসলাম পাঠকদের জন্য বাংলায় সেই বয়ানটি তুলে ধরেছেন মুহাম্মদ বিন ওয়াহিদ।


আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং ঈমানেরমত সবচেয়ে দামি ও মূল্যবান নেয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ।

দোস্তো বুজুর্গ, আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদেরকে ঈমানের নেয়ামত দিয়েছেন, তেমনিভাবে বড় ও মহান এক দায়িত্বও দিয়েছেন। যেই দায়িত্বই হল আমাদের এতো সম্মান, এতো পুরস্কারের মূল রহস্য।

সেটা হল, আল্লাহ তাআলার আহকামাত (নির্দেশনা) গুলো নিজে মানা এবং সারা অপরকে তার দাওয়াত দেওয়া। মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করা। অর্থাৎ আমি নিজেও দ্বীন মানবো, আল্লাহ তাআলার হুকুম গুলো মানবো এবং লোকদেরকেও মানানোর চেষ্টা করব। এটাই আমাদের দায়িত্ব। এবং জীবনের উদ্দেশ্য।

দোস্তো বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। নবী আগমনের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু উম্মতের ধারাবাহিকতা শেষ হয়নি। এই জন্য এই নবিওয়ালা জিম্মাদারি আমাদেরকে দান করা হয়েছে। এই দায়িত্বকে পূরণ করতে হবে।

আল্লাহ তাআলার আহকামাতগুলো নিজে মানতে হবে এবং সমস্ত মানুষের কাছে তা পৌঁছাতে হবে।
সবার ভেতরেই যোগ্যতা আছে, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকার এবং তার নাফরমানি করা থেকে বাধা প্রদান করার ।

আজকে আমরা যারা আল্লাহর রাস্তায় বের হচ্ছি এই দায়িত্ব তাদেরও এবং যারা যাচ্ছি না তাদেরও।
সুতরাং মৃত্যু পর্যন্ত দ্বীনের ওপরে চলা এটা যেমন আমার দায়িত্ব, তেমন অন্যকে মৃত্যু পর্যন্ত দ্বীনের দিকে ডাকা, এটাও আমার দায়িত্ব। একেই বলে ইসলাহে নফস বা আত্মার পরিশুদ্ধি ।

দোস্তো বুজুর্গ, দ্বীনের কাজ করা ওই ব্যক্তির জন্য সহজ হবে, যে একাজকে নিজের জন্য করবে।
মানুষ যখন বুঝবে , দাওয়াত দেওয়া আমার কাজ, এর দ্বারা আমি নিজে হেদায়েত লাভ করব, তাই এ কাজ আমার জন্য জরুরি, তার জন্য কাজটাকে আল্লাহ তাআলা সহজ কর