বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের পার্লামেন্টে কয়েকদিন আগে দেশটিতে মোতায়েন করা মার্কিন সেনাদের প্রত্যাহারের ব্যাপারে বিল পাস হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এই অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে পাকিস্তানের মাদরাসার ছাত্ররা।

পাকিস্তানের সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদ জানিয়েছে, রবিবার (১২ জানুয়ারি) এই বিক্ষোভ শুরু হয়। আর এই বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। বিক্ষোভের শুরুটা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হলেও ইতোমধ্যে তা দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, মার্কিন সেনাদের উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তাদের কারণেই এ অঞ্চলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে। বিক্ষোভে যোগ দেওয়া লোকজন আরও বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। তারা যতদিন থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৬৬ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এরপর থেকেই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জোরালো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ