সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সিরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গত শনিবার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশকটি এলাকায় এসব হামলা হয়।

সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, ইদলিবের বিনিস গ্রামে ৭ জন এবং নাইরাবে অন্তত ৪ জন নিহত হয়। আর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য বিদ্রোহীদের দায়ী করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি চলছে। গত রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে তুরস্ক। গত ৩ সপ্তাহের বেশি সময় ধরে ইদলিবে সরকারি বাহিনীর অভিযানে পালাতে বাধ্য হয়েছে দুই লাখের বেশি বাসিন্দা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে মস্কো আর বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আঙ্কারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ