সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

এমন করছেন যেন জামা মসজিদ পাকিস্তানে: ভারতের আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত মাসে জামা মসজিদে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক ভীম সেনাবাহিনীর প্রধান চন্দ্রশেখর আজাদ ওরফে ‘রাবণ'-এর জামিন মামলার শুনানির সময় তিস হাজারি আদালত দিল্লি পুলিশকে তিরস্কার করল।

এনডিটিভি জানায়, দিল্লি পুলিশকে আদালত জানাল, প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার। পাশাপাশি আদালত বলেছে, আপনারা এমন করছেন যেন জামা মসজিদ পাকিস্তানে। এমনকী যদি এটা পাকিস্তানও হত, তাহলেও সেখানে গিয়ে প্রতিবাদ করা যায়। পাকিস্তান অবিভক্ত ভারতের অংশ ছিল।

গত শুক্রবার দরিয়াগঞ্জে সরকারি আইনজীবী আদালতকে বলেন, আমি আপনাদের এমন আইন দেখাতে চাই, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ প্রদর্শনকে রদ করার কথা বলা হয়েছে। অসুস্থ চন্দ্রশেখর আজাদ, অবিলম্বে প্রয়োজন চিকিৎসা, ভীম আর্মির আবেদন অস্বীকার জেল কর্তৃপক্ষের।

এরপর বিচারক দিল্লি পুলিশকে বলেন, আপনাদের কি মনে হয় দিল্লি পুলিশ এতটাই পিছিয়ে পড়েছে যে, তাদের কাছে কোনও রেকর্ড নেই? ছোট মামলায় দিল্লি পুলিশ প্রমাণ পেশ করেছে। কিন্তু এই ঘটনায় কেন নেই?

তিনি আরও বলেন, হিংসা কোথায় হয়েছিল? এই পোস্টগুলিতে সমস্যাটা কী? কে বলেছে প্রতিবাদ করা যায় না? আপনারা সংবিধান পড়েছেন?

দিল্লি পুলিশের তরফে উপস্থিত আইনজীবী বলেন, আমরা যে ড্রোন ফুটেজ পেয়েছি, তা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে চন্দ্রশেখর কীভাবে ভিড়কে উস্কাতে বক্তৃতা দিচ্ছেন।

এই দাবিকে অস্বীকার করেছেন চন্দ্রশেখর আজাদের আইনজীবী মেহমুদ প্রাচা। তিনি দাবি করেন, চন্দ্রশেখর কোনও উস্কানিমূলক ভাষণ দেননি। তিনি কেবল নাগরিকত্ব সংশোধন আইন এবং এনআরসি-র বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ব্যক্ত করছিলেন।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর দিল্লি পুলিশ আটক করে চন্দ্রশেখর আজাদকে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জামা মসজিদ থেকে যন্তর মন্তর পর্যন্ত একটি মিছিলের পরিকল্পনা করেন আজাদ। এবং ওই মিছিলটি বের হয় পুলিশের থেকে কোনও অনুমতি না নিয়েই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ