সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

বিজেপির পদ হারাচ্ছেন অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি পদ হারাতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা যায়, আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে বিজেপির সর্বোচ্চ পদে বসতে চলেছেন কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা।

দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন জেপি নাড্ডা। নির্দিষ্ট দিনক্ষণ মেনেই ওইদিন তাকে অমিত শাহর স্থলাভিষিক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভের পর মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান বিজেপি সভাপতি অমিত শাহ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বিজেপির দায়িত্বও পালন করছেন।

জানা যায়, লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ রাজ্যের বিজেপির নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন জেপি নাড্ডা। সেখানকার শক্তিশালী সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টির মহাজোটের বিরুদ্ধে বিজেপির জয় এনে দেন।

তার শক্তিশালী ভূমিকার কারণে রাজ্যটির ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতেই জয় লাভ করে বিজেপি। এছাড়া ২০১৪ সালে মোদি সরকারের প্রথম মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জেপি নাড্ডা। বিজেপির সর্বোচ্চ সংসদীয় বোর্ডের সদস্যও ছিলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ