বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মিখাইল মিসুস্তিন। গতকাল বুধবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিকভাবে অনভিজ্ঞ মিশুস্টিনকে পুতিন বেছে নিয়েছেন যেন প্রধানমন্ত্রী সিদ্ধান্তগ্রহণের জন্য প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল থাকেন।

এর আগে, রাশিয়ার সংবিধান সংশোধন করে সংসদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য গণভোট আয়োজনে প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। তার সেই প্রস্তাবের সূত্রধরে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব পদত্যাগ করেন। তারপর প্রেসিডেন্ট নিজ ক্ষমতাবলে প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্টিনের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দেয়ার ক্ষমতা এককভাবে রাষ্ট্রপতির হাতে রয়েছে। সংবিধানের এই অংশ সংশোধন করে সংসদের কাছে প্রধানমন্ত্রী ও কেবিনেট গঠনের ক্ষমতা অর্পন করার ব্যাপারে ভাবছে দেশটি।

প্রসঙ্গত, রাশিয়ার সংবিধান অনুযায়ী টানা দুই বারের বেশি প্রেসিডেন্ট থাকা যায় না। পুতিন বর্তমানে দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, যা শেষ হবে ২০২৪ সালে। এমন সময়ে পুতিনের সংবিধান সংশোধনের প্রস্তাব ও মেদভেদের পদত্যাগের ঘোষণাকে সমালোচকরা দেখছেন পুতিনের রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেকে আরও কিছুদিন টিকিয়ে রাখার কৌশল হিসেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ