সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের একটি সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৬০ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মারিবে অবস্থিত অনুশীলন ক্যাম্পে ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় হুথিরা।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হুথি বিদ্রোহীরা আরব জোটের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

সৌদির আল এখবারিয়া টেলিভিশন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মারিব শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে হামলার ব্যাপারে আরব জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে এটি হবে আরব জোটের জন্য সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

২০১১ সালে আরব বসন্তের প্রভাবে ইয়েমেনে গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন দীর্ঘদিনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ। বিপ্লবের পর ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়লে ২০১৪ সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির সরকারের কাছ থেকে রাজধানী সানাসহ দেশটির বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় উত্তরাঞ্চলীয় হুথি বিদ্রোহীরা।

২০১৫ সালে সৌদি নেতৃত্বের সামরিক জোট হাদির সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে ইয়েমেনে আগ্রাসন চালালে চলমান গৃহযুদ্ধের সূচনা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ