রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করায় অনশন ভাঙ্গলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরস্বতী পূজার দিন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫৫ ঘণ্টা পরে অনশন ভেঙ্গেছেন।

নির্বাচনের তারিখ পেছানোর ঘোষণার পরে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক দায়িত্বে থাকা বেশ কয়েকজন শিক্ষক জুস খাইয়ে অনশন ভাঙ্গান। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

এর আগে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে রাজু ভাস্কর্যে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহা. আখতারুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, সহকারী প্রক্টর বদরুজ্জামান ভূঁইয়া ও সীমা ইসলাম, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহাসহ বেশ কয়েকজন শিক্ষক।

উপাচার্য মুহা. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি জানিয়েছিলেন। অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হয়ে তারা এই দাবি করেছেন। নির্বাচন কমিশন সেই দাবিকে সম্মান জানিয়েছে। এ জন্য কমিশনকে ধন্যবাদ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস দাবি বাস্তবায়িত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতি, জগন্নাথ হল প্রশাসন, টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। দাবি পূরণ হওয়ায় ক্যাম্পাসে আনন্দমিছিলও করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজার দিন ভোটের তারিখ দেওয়ায় সেটি পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ