সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ইন্দোনেশিয়ায় নবনির্মিত সেতু ধসে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি নবনির্মিত সেতু ধসে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে একজন।

গতকাল রোববার স্থানীয় সময় বিকেলে দেশটির কাউর শহরে নবনির্মিত সেতুটি ধসে পড়ার সময় এর ওপর প্রায় ৩০ জনের মতো মানুষ ছিল, যাদের বেশির ভাগই শিক্ষার্থী। সেতুটি ধসে পড়ার পর অনেকে পানিতে ডুবে যায় এবং কেউ কেউ শক্ত করে রেলিং ধরে থাকায় প্রাণে বেঁচে যায়। খবর এএফপি’র

আজ সোমবার দেশটির দুর্যোগ সংস্থা জানায়, প্রবল বর্ষণের কারণে নদীতে অনেক স্রোত থাকায় সেতুটির নিচে নদীর পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি ছিল।

দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান উকজাং সিয়াফিরি বলেন, ‘সেতুটি একসঙ্গে এতো লোকের ভার বহন করতে না পারায় ধসে পড়ে।’

তিনি বলেন, ‘পানিতে পড়ে যাওয়া কিছু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালিয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ