সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

‘দিলীপ ঘোষকে চিড়িয়াখানার খাঁচায় ভরে রাখা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের জন্য ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ‘উপযুক্ত পরিস্থিতিতে চিড়িয়াখানার খাঁচায় বন্দি করে রাখা হবে’ বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তিনি।

কয়েকদিন আগে সিএএ বিরোধী বিক্ষোভের সময় সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ‘গুলি করার’ পরামর্শ দিয়ে বিতর্কের ঝড় তুলেছিলেন মেদিনীপুরের সংসদ সদস্য ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে স্বৈরাচারী শাসক উল্লেখ করে রাজ্যে থাকা ১ কোটি ‘বাংলাদেশি মুসলমান’কে বিতাড়িত করা হবে বলেও গতকাল মন্তব্য করেন তিনি।

এর জবাবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র বলেন, আসানসোল বা দুর্গাপুরে ভালো কোনো চিড়িয়াখানায় ভালো খাঁচা পেলে সেখানে দিলীপকে ভরে রাখা হবে। শিশুরা এসে দেখবে আর বলবে, এই সেই দিলীপ ঘোষ, যে কেবল কুকথা বলতো আর বাংলা সংস্কৃতিকে খারাপ বলতো। তাকে আটকানোর খাঁচা মানুষই তৈরি করবে, আমাদের কষ্ট করতে হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ