রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

অমিত শাহকে চ্যালেঞ্জ ওয়াইসির: দাড়িওয়ালার সঙ্গে বিতর্কে বসুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনাসামনি বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন হায়দরাবাদের রাজনীতিবিদ, অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি।

বুধবার (২২ জানুয়ারি) তেলেঙ্গানার করিমনগরে এক মিছিলে যোগ দিয়ে এভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন এআইএমএম নেতা ব্যারিস্টার আসাদউদ্দিন। খবর এনডিটিভির।

এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কেন ওদের সঙ্গে বিতর্ক করবেন? আমার সঙ্গে করুন।

তিনি বলেন, আপনার আমার সঙ্গে বিতর্ক করা উচিত। আমি এখানে আছি। ওদের সঙ্গে বিতর্ক করবেন কেন? বিতর্ক করুন দাড়িওয়ালা মানুষটির সঙ্গে। আমি বিতর্ক করতে পারি সিএএ, এনপিআর ও এনআরসি নিয়ে।

এর আগে গতকাল লখনউয়ের সভা থেকে একাধারে রাহুল, মমতা, অখিলেশ ,মায়াবতীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, প্রতিদিন তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি মিথ্যে কথা বলছে। মানুষকে বিভ্রান্ত করছে। যেদিন এই আইন পাশ হয়েছে, সেদিন থেকে খালি ‘কা কা কা কা’ করছে। আমি সবাইকে আশ্বস্ত করছি, নতুন আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেয়া হবে না। এটা শুধু নিপীড়িত শরণার্থীদের সম্মান জানানোর আইন।

এদিন বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ওরা দেশের কোনও কাজ হলেই বিরোধিতা করে। এমন কি সেনা যখন সার্জিক্যাল স্ট্রাইক করে, এয়ারস্ট্রাইক করে তখনও মমতা-মায়াবতী-রাহুল-অখিলেশরা বিরোধিতা করেছে।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। অনেক জায়গায় পথে নেমেছেন সাধারণ নাগরিকদের একাংশ। সংখ্যালঘু মুসলিমরা তো বটেই, অন্যান্য ধর্মের মানুষও তাদের সাথে পা মিলিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ