বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

ভারতের মুসলিম ও অমুসলিমদের মাঝে মালয়ালাম ভাষার পবিত্র কুরআনের অনুবাদ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের এনডওমেন্ট সংস্থা ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশে মালয়ালাম ভাষায় পবিত্র কুরআনের অনুদিত ৫০০০ পাণ্ডুলিপি বিতরণ করেছে।

তুরস্কের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট এহসান আচিক এক বিবৃতিতে বলেছেন তুরস্কের এনডওমেন্ট সংস্থার পক্ষ থেকে ভারতের কেরালা প্রদেশের বিভিন্ন শহরের মুসলিম ও অমুসলিমদের মাঝে মালয়ালাম ভাষায় পবিত্র কুরআনের অনুদিত ৫০০০ পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে ২০১৫ সালে চালু হওয়া কুরআন আমার উপহার প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তুর্কি ধর্মীয় এন্ডোমেন্টমেন্ট সংস্থা ২০২০ সাল নাগাদ ভারত, নাইজার, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, আলবেনিয়া, হাঙ্গেরি এবং জাপানের স্থানীয় ভাষায় পবিত্র কুরআনের এক লাখ কপি প্রেরণের পরিকল্পনা করেছে।

এহসান আচিক বলেছেন এই প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত পবিত্র কুরআনের ২,৯৪,৮৮৪ খণ্ড পাণ্ডুলিপি তুরস্কের মধ্যে এবং বিশ্বের ৬৭টি দেশের ২৬টি প্রচলিত ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ৬,৩০,১৬০ খণ্ড পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের ২২টি প্রশাসনিক ভাষার মধ্যে কেরালা এবং লক্ষদ্বীপ আন্তঃসংযুক্ত অঞ্চলের একটি ভাষায় হচ্ছে। মালয়ালাম (മലയാളം malayālam)। বিশ্বের মধ্যে বিশেষ করে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশে ৩ কোটি ৫৯ লাখ মানুষ মালয়ালাম ভাষায় কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ