শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মারকাযুল উলূমিল ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: রাজধানীর মুহাম্মাদপুরস্থ নবীনগর হাউজিংয়ের মারকাযুল উলূমিল ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল আগামীকাল বৃহস্পতিবার আসরের পর থেকে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ঢালকানগর মাদরাসার শাইখুল হাদিস মুফতি আব্দুল গাফফারের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকবেন- হাফেজ্জী হুজুরের বিশিষ্ট খলিফা সাভার ব্যাংক কলোনি মাদরাসার শাইখুল হাদিস, মাওলানা হেলালুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- দারুল উলুম মিরপুর-১৩ এর মুহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে থাকবেন- বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-ঢাকার শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুস সাত্তার হামিদী।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মারকাযুল উলুমিল ইসলামিয়ার মুহতামিম মুফতি ত্বহা নূর জানান, আমাদের প্রথম বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি প্রায় শেষ। মাদরাসার পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে মাহফিলে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ