রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

এনআরসি বন্ধ করতে আদালতে মাওলানা মাহমুদ মাদানীর আপিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিল এনআরসি, এনআরপি বন্ধে ভারত জমিয়তে উলামা হিন্দের (ম) জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানীর আপিলে সুপ্রিমকোর্ট কেন্দ্রিয় সরকারকে জবানবন্দি দিতে চার সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন।

জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল ফেসবুক পেইজের বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি আব্দুন নজির আবেদন শোনার পর এ রায় প্রদান করেন।

সূত্রমতে আরো জানা যায়, আদালতে গতকাল বুধবার সকাল থেকেই শুরু হয় এ আপিল শুনানির। জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানীর পক্ষে সিনিয়র উকিল রাজিব ধাওয়ান বক্তব্য আদালতে পেশ করেন। আদালত তাদের আবেদন মঞ্জুরিকে নাকচ করে দিয়ে কেন্দ্রীয় সরকারকে জবানবন্দি দিতে চার সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন।

প্রধান বিচারপতি এস এ বোবদে নাকচ করা বিষয়ে আদালতে বলেন, একপক্ষের আবেদনে রায় দেয়া যায় না। এপর্যন্ত নাগরিকত্ব সংশোধিত বিলের বিরুদ্ধে দায়ের হওয়া শতাধিক আপিলের ব্যাপারে কেন্দ্রিয় সরকারকে এখনো কোন নোটিশ প্রদান করা হয়নি। তাদের নোটিশ দেওয়া ব্যতিরেকে শুধু একপক্ষের কথায় কোন রায় প্রদান করা সম্ভব নয়। কেন্দ্রিয় সরকারকে নোটিশ প্রদান ও জবানবন্দি দাখিলের জন্য আদালত তাদের চার সপ্তাহ সময় দিয়েছে।

সূত্রমতে আরো জানা যায়, এ শুনানিতে মাওলানা মাহমুদ মাদানী সিনিয়র উকিল রাজিব ধাওয়ানকে নিয়োগ করেন। এছাড়াও আদালতে এ্যাডভোকেট শাকিল আহমদ সাইয়িদ, এ্যাডভোকেট নিয়াজ আহমদ ফারুকি (জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি), এ্যাডভোকেট পারভেজ দাব্বাস ও এ্যাডভোকেট আজমি জামিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ