সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

তাড়াতে হলে আগে আমাকে তাড়াতে হবে: মমতার হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাহাড়ের সভা থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাড়াতে হলে আগে আমাকে তাড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জানা যায়, জাতীয় জনসংখ্যা পঞ্জি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যাচার ও পক্ষপাতিত্বের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। ভুল বোঝাচ্ছেন মমতা-সহ বাকি বিরোধীরা। লখনউয়ে নয়া নাগরিকত্ব আইনের পক্ষ নিয়ে কথা বলেছিলেন, অমিত শাহ। চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন, সত্যিটা বলুন।

সিএএ ও এনআরসি বিরোধিতায় পাহাড়ে সভায় তিনি গতকাল এ কথাগুলো বলেন, পাহাড়ে জিতেছে বিজেপি। কিন্তু, এবার এনআসি আবহে সেখানেও বিক্ষোভ হচ্ছে। আসামে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে এক লক্ষের বেশি গোর্খা। আতঙ্ক চেপে বসেছে পাহাড়বাসীর মনে। মুখ্যমন্ত্রী ভরসা জোগালেন। বোঝালেন ভোটে নয়, বিপদে পাশে আছেন। স্থানীয় সাংসদ বিজেপির। তবুও, এনআরসি বিরোধী মিছিলে পাহাড়ের মানুষের উপচে পড়া ভিড়। উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মোদী-শাহদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন।

মমতার অভিযোগ করে বলেন, পক্ষপাতিত্ব করছে বিজেপি। রাজনৈতিক ফায়দা লুঠতে সিএএ ও এনআরসির মতো জনবিরোধী নীতি চাপানো হচ্ছে অবিজেপি রাজ্যগুলির ঘাড়ে। পথ একটাই, একজোটে লড়াই। উত্তর-পূর্বের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানালেন। হুঁশিয়ারি দিলেন অমিত শাহকে। ভোট অর নো ভোট। পাহাড়বাসীর পাশে সবসময় তিনি আছেন। আগাগোড়া এটাই বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ