রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

ফিলিস্তিনে তৈরি ইসরায়েলি স্থাপনা সরানোর আহ্বান বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব জেরুসালেমসহ ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ড থেকে অবিলম্বে ইসরায়েলের সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) ওআইসির পক্ষ থেকে নিরাপত্তা পরিষদকে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বানটি জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এবার ফিলিস্তিনিসহ গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত উন্মুক্ত বিতর্কে ওআইসি ও বাংলাদেশের পক্ষ থেকে আহ্বানটি জানানো হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাবাব ফাতিমা বলেছেন, এ ধরনের হুমকি ও সহিংসতা কখনোই বিনা চ্যালেঞ্জে হতে পারে না। ইসরায়েলের প্রতি শক্ত পদক্ষেপ গ্রহণ এবং নিরাপত্তা পরিষদের ধারাসমূহ বিশেষ করে রেজুলেশন ২৩৩৪ এর বাস্তবায়ন প্রয়োজন। কেননা ইসরায়েলকে বাধ্য করার দায়িত্ব একমাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি জনগণের ওপর সৃষ্ট অপরাধের তদন্ত শুরুর যে পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রহণ করেছে, এবার সেটিকেও স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূত ফাতিমা। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেছিলেন, আইসিসি দ্রুততার সঙ্গে এটি বাস্তবায়ন করবে।

নিজের বক্তব্যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ঘটা ভয়াবহতম গণহত্যার কথা স্মরণ করেছেন রাষ্ট্রদূত ফাতিমা। তিনি বলেছেন, ভয়াবহ সেই স্মৃতি বাংলাদেশকে সবসময় বিশ্বের নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করতে উৎসাহ জুগিয়েছে। মূলত এ কারণেই ফিলিস্তিনি জনগণের প্রতি সর্বদা আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ