সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সিএএ এর বিরুদ্ধে মহারাষ্ট্রের জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুমের অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের মহারাষ্ট্রের নানদূরবার এলাকার জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম মাদরাসার ছাত্ররা সিএএ এনআরসি এনপিআর এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছে।

গতকাল বুধবার তাদের অফিসিয়াল পেইজবুকে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম মাদরাসার মাঠে ছাত্রদের জমায়েতে সুন্দর করে লেখা নো সিএএন নো এনআরসি নো এনপিআর।

Image may contain: outdoor

এদিকে সিএএ ও এনআরসি নিয়ে সারা দেশ জুড়ে বিক্ষোভের আবহে প্রতিবাদের নতুন নতুন ধরন দেখা যাচ্ছে দেশটিতে। কেরালার মৎস্যজীবীরাও অভিনব প্রতিবাদ করেছে। নৌকায় ভারতের জাতীয় পতাকা লাগিয়ে জলের মধ্যেই সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা।

Image may contain: outdoor

সেই ঘটনার ভিডিয়ো ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। কোঝিকোড়ের চালিয়ম এলাকাতে গত কয়েকদিন আগে আয়োজিত হয়েছিল এ প্রতিবাদের। সেখানকার চালিয়ম জাঙ্কার জেটিতে জড়ো হয়েছিলেন মৎস্যজীবীরা। সেখান থেকে ফেরোকে পুথিয়াপালাম পর্যন্ত নৌকায় প্রতিবাদ করেন তারা। নৌকায় বসে তারা আওয়াজ তুলছিলেন, কার জায়গা? আমাদের জায়গা, কার ভারত? আমাদের ভারত।

এই প্রতিবাদের এক উদ্যোক্তা বলেছেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যা করছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ধর্ম নির্বিশেষে মৎসজীবীরা তাদের নৌকায় চড়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন।

অন্যদিকে আসাম থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদের ঢেউ ক্রমেই গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে সোচ্চার বিশেষত দেশটির প্রাণের দুই অঙ্গরাজ্য দিল্লি ও কলকাতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ