রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

আবারো সেই চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মিরপুর এলাকার চলন্তিকা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর পৌনে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, মোট ১৫টি ইউনিট দেড় ঘণ্টায় চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এর আগে ভোর রাত ৪টা ১২ মিনিটে চলন্তিকা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। বস্তিবাসীদের দাবি, আগুনে শতাধিক ঘর-বাড়ি এবং কিছু রিকশা-ভ্যান পুড়ে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত সেই কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

এর আগে গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার কিছু পরে এই বস্তিতে আগুন লেগে যায়। সে সময় বস্তির প্রায় ৩ হাজার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ ও ওয়াসার একটানা তিন ঘণ্টার সম্মিলিত চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ