রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

'দেশের মানুষ আর কোন প্রহসনের নির্বাচন সহ্য করবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, ডিজিটাল কারচুপি করার জন্যই ইভিএম ব্যবহার করা হচ্ছে। ব্যালটে কারচুপি হলে তার নিদর্শন থাকে। কিন্তু ইভিএমে কারচুপি হলেও কোন নিদর্শন থাকবে না। এজন্যই সকলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করছে।

তিনি বলেন, দেশের মানুষ আর কোন প্রহসনের নির্বাচন সহ্য করবে না। সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

আজ (শুক্রবার) বিকাল ৩টায় রাজধানীর মধ্যবাড্ডা লুৎফন শপিং কমপ্লেক্স সম্মূখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সমর্থনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিটি নির্বাচনে কোন বিচ্যুতি হলে সরকার ও সিইসি হটানোর একদফা আন্দোলন শুরু করা হবে। দেশবাসীর সাথে কোন তামাশা ও প্রতারণা মেনে নেয়া হবে না।

তিনি নগরবাসীর উদ্দেশ বলেন, নীতি ও চরিত্রের পরিবর্তন ছাড়া শান্তি আসতে পারে না।

শয়েখে চরমোনাই আরো বলেন, মাওলানা মাসউদ একজন হাফেজে কুরআন। তিনি হাদিস পড়ান। বর্তমানে পিএইচডি করছেন এবং নগর উন্নয়ন নিয়েই তিনি গবেষণা করছেন। এমন একজন উচ্চ শিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার জন্য মুফতি ফয়জুল করিম নগরবাসীর প্রতি আহ্বান জানান।

মেয়রপ্রার্থী মাওলানা মাসউদ বলেন, সিটি কর্পোরেশে প্রতি বছর একদিকে বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে মশার কামড়ও বাড়ছে। দূষণের মাত্রাও বাড়ছে।

তিনি বলেন, বর্তমান মেয়র আতিক সাহেব বলেছেন তিনি নয় মাসে পরিকল্পনা করেছেন এবার নির্বাচিত হলে তা বাস্তবায়ন করবেন। অথচ বাঙালি জাতি নয় মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, আমরা দায়িত্ব পেলে একশ দিনের মধ্যে দৃশ্যমান নাগরিক সুবিধা নিশ্চিত করবো ইনশা-আল্লাহ।

নির্বাচনী পথসভায় আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, সাবেক ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারুফ, শ্রমিক নেতা খলিলুর রহমান, শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম , মুফতী শরিফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, আগামীকাল ২৫ জানুয়ারি’২০ইং শনিবার দুপুর ২টায় নগরীর কাফরুল থানার কচুক্ষেত পুলপার বাজারে ও বিকেল ৩টায় মিরপুর-১ মুক্তবাংলা কমপ্লেক্স সম্মূখে হাতপাখার মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ