রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

হজ নিয়ে কটূক্তিকারী ভন্ড পীরের গ্রেপ্তারের দাবিতে মহাসমাবেশের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ নিয়ে কটূক্তি করায় ‘ভন্ড পীরের’ গ্রেপ্তারের দাবিতে ২ ফেব্রুয়ারি মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে কিশোরগঞ্জের ভৈরবের আলেম-ওলামা পরিষদ। একই সঙ্গে রেল ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়।

সংগঠনের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘ভন্ডপীর আবুল বাশার ধর্মবিরোধী বক্তব্য দিয়ে সেটি ইউটিউবে প্রচার করেন। এর প্রতিবাদে আমিনুল ইসলাম মামুন নামে এক আইনজীবী ২ জানুয়ারি ভৈরব থানায় একটি অভিযোগ করলেও পুলিশ সেটি আমলে নেয়নি। তবে পুলিশসহ স্থানীয় নেতাদের অনুরোধে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই পীরকে গ্রেপ্তারের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এর মধ্যে দাবি না মানলে মহাসমাবেশসহ সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মবাড়িয়া জেলার বিশিষ্ট আলেম-ওলামা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাইল নুরপুরী, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মাওলানা ইমদাদুল্লাহ, ভাইস-প্রিন্সিপাল শাব্বীর আহমদ রশিদ ও মুহাদ্দিস মাওলানা লুৎফর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের উমানাথপুর গ্রামের গুল-এ মদিনা দরবারে পীর আবুল বাশার আল কাদরী গত বছরের ১৪ ডিসেম্বর হবিগঞ্জের একটি ওয়াজ মাহফিলে পবিত্র হজসহ ইসলামি মূল্যবোধে আঘাত করে বক্তব্য দেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।

বক্তব্যে আবুল বাশার বলেন, ‘আল্লাহ গো, ওমরা করতে যা গা। তোর বাপ লাগেনি ওমরা? ওমরা হজের জায়গা হইছে পীরের দরবার, গুলে মদিনা। গুলে মদিনার গেইটে কদম রাখলে সব গুনাহ মাফ অইয়া যায়। গুলে মদিনা দরবার শরিফ হইল আসল জায়গা। সেখানে আল্লাহ-রাসুল বর্তমান। এটিই হেরেম শরিফ। গুলে মদিনা দরবার হলো-কেন্দ্র। সেখানে আমি স্বয়ং বর্তমান। আর অন্যান্য খানকায় ধ্যান করলে আমারে পাবে বিছানায় বর্তমান। মুর্শিদ নাই যার, উমরা কইরা কি লাভ? ওই খাটাশের ঘরের খাটাশ। মুর্শিদের টিকেট ছাড়া কবরে গেলে খবর আছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ