রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে ইমরান খান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর ‘পার্সটুডে’।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় সেনারা কাশ্মীরে সশস্ত্র অভিযান অব্যাহত রেখেছে। সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। ভারত ভুল পথে হাঁটছে। এভাবে চললে পাকিস্তানও জবাব দেবে। আর ভারত-পাকিস্তান সংঘাতে জড়ালে তা উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়বে। বিষয়টি বিবেচনায় কাশ্মীর ইস্যুতে অবিলম্বে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান।

তিনি আরো বলেন, বর্তমানে কাশ্মীরই সবচেয়ে বেশি যুদ্ধের ঝুঁকিতে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের যেকোনো স্থানে যুদ্ধকে প্রতিরোধ করার লক্ষ্যে একটি ফোরাম গঠিত হয়েছে। আমার দায়িত্ব কাশ্মীর ইস্যু নিয়ে এই ফোরামের সদস্যদের অবহিত করা।

ইমরান খান বলেন, মুসলিম অধ্যুষিত জন্মু-কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নিয়ে ভারত জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে। গত আগস্টে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর অবরুদ্ধ হয়ে পড়েছেন অঞ্চলটির ৮০ লাখ মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ