রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

বিতর্কিত বিলের প্রতিবাদে একযোগে বিজেপি ছাড়লেন ভারতের ৮০ মুসলিম নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর প্রতিবাদে বিজেপি থেকে একযোগে পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশের ৮০ জন মুসলিম নেতা।

জানা যায়, এ আইনকে বিভেদের হাতিয়ার আখ্যা দিয়ে নবনির্বাচিত বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা।

পদত্যাগকারীদের মধ্য থেকে মুসলিম নেতা রাজিক কুরেশি ফারসিওয়ালা বলেন, ধর্মের ওপর ভিত্তি করে নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে। যার ফলে বিজেপির মুসলিম নেতাদের জন্য সমাজে থাকা দায় হয়ে দাঁড়ায়। মানুষ কটাক্ষ করে জানতে চায়, এই আইনের পক্ষে আর কতদিন সমর্থন দিবো।

তিনি আরো বলেন, ধর্মের ওপর ভিত্তি করে নয়। বরং ভারতে আশ্রয় নেয়া নিপীড়িত সকল শরনার্থীরই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তাছাড়া ধর্মের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী কিংবা সন্ত্রাসবাদী ট্যাগ লাগিয়ে দেয়াও উচিত নয়। তাই গত বৃহস্পতিবার বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

অন্যদিকে পুরো ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন করতে মরিয়া মোদি-অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার। বিরোধী পক্ষের সকল দাবিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এই আইনকে ভারতের জন্য মঙ্গলজনক বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, পার্সি, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন ও শিখ ভারতে প্রবেশ করেছেন তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ