রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

শক্তিশালী ভুমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক, নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে দেশটির বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসে।

ভূমিকম্প কবলিত এলাজিগ প্রদেশের সিভ্রিস শহরে ৪০০ দলের বেশি উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।

মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি'কে বলেন, 'এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আগামী দিনগুলো আমরা শহরের বাইরে একটি ফার্মহাউসে কাটিয়ে দিব।

তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পে এলাজিগ প্রদেশের প্রদেশের ১৩ জন এবং এর পার্শ্ববর্তী প্রদেশ ৫ মালাতিয়ায় জনের প্রাণহানি ঘটেছে।

এছাড়া ধসে পড়া বাড়িতে বাসিন্দাদের ফিরে যেতে নিষেধ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ