মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

টেকনাফে ইসলামি সম্মেলন, আসছেন মসজিদে আকসার খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ থেকে

ফিলিস্তিনের মসজিদে আল আকসার ইমাম ও খতিব ড. শেখ আলী ওসমান ইয়াকুব আল আব্বাসী টেকনাফে আসছেন।

ড. শেখ আলী ওসমান ইয়াকুব আল আব্বাসী আগামী ৩১ জানুয়ারী ও ১ ফেব্রুয়ারী টেকনাফ উপজেলার সাবরাং দারুল উলূম বড় মাদরাসা ও এতিমখানার ২ দিনব্যাপী বার্ষিক সভায় যোগদান করবেন বলে জানা গেছে।

এছাড়াও এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া দারুল উলূম মুঈনূল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী।

হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, লন্ডনের শেখ ছালেহ আহমদ হামিদী, মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদীসহ দেশের বিখ্যাত ওলামায়ে কেরাম এ সভায় উপস্থিত থাকবেন।

মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি নূর আহমদ জানান, প্রতি বছরের মতো এ বছরও মাদরাসার ২ দিনব্যাপী বার্ষিক সভার আয়োজন করা হয়েছে। তিনি সর্বস্থরের জনতাকে ঐ দিন সভায় উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের নসিহত শোনার উদাত্ত আহবান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ