মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নীলফামারীতে আসছেন আল্লামা আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের স্বাধীনতার প্রবাদ পুরুষ আল্লামা হুসাইন আহমাদ মাদানি রহ.-এর সুযোগ্য সন্তান আল্লামা আসজাদ মাদানির পদাভারে মুখরিত হচ্ছে এবার উত্তরবঙ্গের মাটি।

নীলফামারী জেলার ডোমার থানার ঐতিহ্যবাহী ইলমী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া রিয়াজিয়ার আমন্ত্রণে আগামী (২ফেব্রুয়ারি) রবিবার নীলফামারীতে আসছেন আসজাদ মাদানী।

মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য মাহফিলে বিপুল লোকের সমাগম টার্গেট করে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নীলফামারী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষ এ মাহফিলে উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কমিটি।

মাওলানা আসজাদ মাদানীর আগমনকে ঘিরে ইতোমধ্যেই এলাকাবাসীর মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাওলানা মুহিউদ্দীন জুলফিকার। মাহফিলটি ২ ফেব্রুয়ারি বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

আসজাদ মাদানি ছাড়াও মাহফিলে অন্যদের মধ্যে আলোচনা করবেন ঢাকা আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল বাহাউদ্দীন যাকারিয়া ও মোহাম্মদপুর বাইতুস সালাম মসজিদের খতিব ও বারিধারা মাদরাসার মুহাদ্দিস হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।

মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার পৃষ্ঠপোষক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।মাহফিলে যোগদানের উদ্দেশ্যে আল্লামা মাদানি মাহফিলের পূর্বেই নীলফামারীতে পৌঁছে তার বাবা মাওলানা হুসাইন আহমদ মাদানীর খানকায় অবস্থান করবেন। সেখান থেকে পরবর্তিতে মাহফিলে যোগ দিবেন বলে জানা যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ