বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

হাজীদের সুবিধার্থে মসজিদে হারামে পথনির্দেশক সাইনবোর্ড স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রীদের চলাফেরার সুবিধার্থে মসজিদে হারামের মাসয়িতে (সায়ি করার স্থান) পথনির্দেশক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে এ কাজ হারামাইন শরিফাইনের মধ্যকার স্থান নির্দেশের পরিসেবা উন্নয়নের লক্ষ্যে করা হয়েছে।

সৌদি সংবাদপত্র "মক্কা" এর বিবৃতির বরাত দিয়ে আল আরাবিয়া ডটনেট উর্দু সোমবার (২৭ জানুয়ারি) এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, হারামাইন শরীফ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি পুরো মসজিদে হারামে স্থান নির্দেশকারী ৫১৪টি সাইনবোর্ড স্থাপনের পরিকল্পনা করছে। এ ধারাবাহিকতায় মসয়ির পার্শ্ববর্তী স্থানসমূহেও এ বোর্ড স্থাপন করা হবে।

নতুন সাইনবোর্ড স্থাপনের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর মেহমানদের প্রবেশ এবং বাহির গমনের পথ নির্দেশ করবে। যাতে তারা কোনো প্রকার কষ্ট-ক্লেশ ব্যতিত কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারে।

এ সাইনবোর্ডগুলোকে মসজিদে হারামের ভবনের ডিজাইনের থেকে ভিন্ন আকৃতি আঙ্গিকে তৈরি করা হয়েছে। দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের বোঝার সুবিধার্থে বোর্ডগুলোতে রং ও চিহ্নসমূহ সহজভাবে অঙ্কিত হয়েছে। এ সাইবোর্ডগুলো আরবি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে।

এছাড়াও তোয়াফের স্থান, বাথরুমের স্থানসমূহ ও আরো কয়েটি স্থানের পথনির্দেশের জন্য নতুন সাইনবোর্ড স্থাপনের চিন্তা-ভাবনা করা হচ্ছে।

আল আরাবিয়া অবলম্বনে আব্দুর রহমান 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ