রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ফিলিস্তিনের স্কুল পুড়িয়ে দিল ইসরায়েলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে অবস্থিত একটি স্কুল আগুনে পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সন্ত্রাসীরা। এ সময় তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির দেয়ালে বর্ণবাদী স্লোগানও লিখে দিয়েছে বলে জানা যায়।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্কুল কর্তৃপক্ষের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সূত্রমতে জানা যায়, দক্ষিণ নাবলাস শহরের শিক্ষা পরিচালকের মুখপাত্র আইয়াদ আওয়াদ বলেছেন, অঞ্চলটির আইনাবাস মাধ্যমিক বিদ্যালয়ে একদল ইহুদি জোরপূর্বক প্রবেশ করে। পরে তারা সেই স্কুলটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধরা শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে সবাইকে বের করে দিয়ে সেখানে ব্যাপক মাত্রায় ভাঙচুর চালায়।

তিনি আরও বলেন, ইহুদিদের দেওয়া আগুন শ্রেণিকক্ষসহ সর্বত্র ছড়িয়ে পড়ে। তখন বিক্ষুব্ধরা স্কুলের দেয়ালে হিব্রু ভাষায় বর্ণবাদী স্লোগান লিখে যায়। ফিলিস্তিনের বিভিন্ন শহর ও মসজিদগুলো প্রায়ই এমন অবৈধ বসতি স্থাপনকারীদের বর্ণবাদী হামলার শিকার হয় বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি