রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভারতে সিএএ-বিরোধী বিক্ষোভে ইমামসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের লোকজন। এতে স্থানীয় মসজিদের ইমামসহ অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার রাজ্যের মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবনগরে এ ঘটনা ঘটে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল শুরু থেকেই এনআরসি, সিএএ ও বিরোধী আন্দোলন করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধেই সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ উঠলো। যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, এলোপাথারি গুলিতে কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- আনারুল বিশ্বাস (৬৫) ও সালাউদ্দিন শেখ (১৭)। আনারুল স্থানীয় মসজিদের ইমাম।

স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল কংগ্রেস কোনোভাবে জানতে পারে বুধবার জলঙ্গিতে যে মিছিল ও বনধ পালন করা হবে তার নেপথ্যে রয়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-মুত্তেহাদিন মুসলিমিন (মিম)। এতে সায় ছিল না তৃণমূলের। তারা চাইছিল এ রাজ্যে সিএএ-বিরোধী আন্দোলন ও বিক্ষোভ হবে শুধু তাদের নেতৃত্বে।

তৃণমূলের নিষেধ না শুনে বুধবার সকালে সাহেবনগরে সিএএ বিরোধী বিক্ষোভ ও মিছিল শুরু হয়, পথ অবরোধ করা হয়। আর তাতেই তারা খেপে যায় তৃণমূল। তবে তৃণমূলের নেতাকর্মীদের দাবি, গুলি তারা চালাননি। বরং বিক্ষোভকারীরাই তাদের রাস্তা অবরোধ ও গাড়িতে ভাংচুর চালিয়েছে।

হতাহতদের পরিবারের দাবি করেছে, তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তাহলে কেন তৃণমূল গুলি চালালো। আসলে সিএএ বাস্তবায়ন হোক তৃণমূল তা চায় বলেও মন্তব্য তাদের।

-এটি