রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আজ রাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরবর্তী ৫৪ ঘণ্টা অর্থাৎ রোববার সকাল পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বেবিট্যাক্সি বা অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, গাড়ি, বাস, ট্রাক ও অন্যান্য মোটরচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

এক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে নির্বাচন কমিশনের দেয়া স্টিকারযুক্ত মোটরসাইকেল, যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও ডাক বিভাগসহ জরুরি পরিষেবার যানবাহন।

-এটি