সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ পরিকল্পনায় আরব লিগের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা ‘শতাব্দীর সেরা চুক্তি’ নামে ওই পরিকল্পনায় ফিলিস্তিনি অধিকার ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেছে আরব লিগ। তারা ট্রাম্পের প্রকাশিত পরিকল্পনার নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, ফিলিস্তিনিতের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে শান্তি অর্জন সম্ভব না। শনিবার এই বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

সংস্থাটি জানায়, যেকোনও পরিকল্পনা তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, আদর্শ ও বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তারা জানায়, মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনকে গুরুত্ব দিতেই হবে।

ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনের জেরুসালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরায়েলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে।

জর্দান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনও সেনাবাহিনী থাকবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে এটি মোকাবিলার উপায়গুলো নিয়ে আলোচনার জন্য আরব লিগের একটি বিশেষ অধিবেশন চায় ফিলিস্তিন।

-এএ