শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

দীনি শিক্ষা প্রাক-প্রাথমিক শিক্ষা হিসেবে নিশ্চিত করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

পীরে কামেল আল্লামা শাহ আলী আহমেদ বোয়ালভী রহ. হাতেগড়া চট্টলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান চন্দনাইশস্থ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ জোহর সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ এশা মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অধিবেশনে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেছেন, মুসলমানের ঈমানের শক্তি দূর্বল হওয়ায় সম্প্রতি সময়ে সমগ্র বিশ্বে মুসলমান নির্যাতন নিপীড়নের স্বীকার। বিশ্বব্যাপী বাতিলের সুক্ষ পরিকল্পনা রহিত করার জন্য মুসলিম জাতিকে ঐক্যবদ্ধভাবে হতে হবে। নারী জাতিকে ঈমান-আমল, ধর্মীয় জ্ঞাণসম্পন্ন করে গড়ে তুলতে পারলেই উন্নত জাতি গঠনে সহায়ক হবে। মুসলমান সন্তানদের জন্য দীনি শিক্ষা পাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করলে বিধর্মীয় সংস্কৃতি থেকে মুসলমানের সন্তানদের দুরে রাখা যাবে।

বক্তারা আরো বলেন, বর্তমানে নতুন নতুন ফিৎনার আবির্ভাব হতে চলেছে। সাধারণ মুসলমানকে ফিৎনা থেকে হেফাজত করার জন্য আলেম-ওলামা, তাবলিগী মেহনতের অগ্রণী ভুমিকা আরো জোরদার করতে হবে।

হিংসা, পরনিন্দা, গীবত থেকে দুরে সরানোর জন্য ধর্মীয় জ্ঞাণচর্চার বিকল্প নেই মন্তব্য করে বক্তারা আরো বলেন, মদ, জুয়া, মাদক, ইয়াবা ও ক্যাসিনোসহ নানা অপরাধ থেকে যুব-কিশোর সমাজকে বাঁচাতে আলেম ওলামাসহ সকল শ্রেণীপেশার মানুষকে প্রসাশনকে সহযোগিতা করতে হবে।

সভায় আলোচনা করেন জামিয়া পটিয়ার পরিচালক হাকীমুল ইসলাম মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী, মাওলানা মুফতি শামশুদ্দিন জিয়া, মাওলানা আবু তাহের সুনামগঞ্জী, মাওলানা মুফতি শামীম আল মামুন কাসেমী ফেনী, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা মোস্তফা বিন নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা কাজ্বী আকতার হুসাইন, মাওলানা আব্দুল হাকিম চন্দনাইশী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির, মাওলানা কারী নূরুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন আযহারী, মাওলানা হাফেজ মুছা, মাওলানা সৈয়দুল হক, মাওলারা নুরুল হক, মাওলানা নোমান জাহাঙ্গীর, মাওলানা মফজল আহমদ, মাওলানা আব্দুর রহীম চট্টগ্রাম, মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী ও মাওলানা আব্দুল আলিম প্রমুখ।

উল্লেখ্য যে, হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হয়। তাছাড়া তাহফীজুল কুরআন সংস্থার প্রতিযোগিতা, কিতাব বিভাগে কেন্দ্রীয়-আঞ্চলিক ও মাদরাসার বার্ষিক পরীক্ষায় গ্রেড মার্ক প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ